Visit of the Ambassadors of the European Union, the Kingdom of the Netherlands, and the Kingdom of Spain to DEW LTD, Narayanganj
Published on: 29 Jun, 2026
ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস ও স্পেনের মান্যবর রাষ্ট্রদূতগণের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ সোনাকান্দা, নারায়ণগঞ্জ পরিদর্শনঅদ্য ২৯ জুন ২০২৬ তারিখে ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস ও স্পেনের মান্যবর রাষ্ট্রদূতগণ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জে অবস্থিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, (ডিইডব্লিউ) পরিদর্শনে আগমন করেন। রাষ্ট্রদূতগণের আগমনে ডিইডব্লিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান। পরবর্তীতে ডিইডব্লিউ-এর কার্যক্রম, সক্ষমতা, এবং চলমান প্রকল্পসমূহ সম্পর্কে তাঁদের একটি সংক্ষিপ্ত ব্রীফিং প্রদান করা হয়। বিফ্রিং এ রাষ্ট্রদূতগণকে ডিইডব্লিউ লিঃ এর বর্তমান সক্ষমতা এবং প্রযুক্তিগত উন্নয়নে গৃহিত পদক্ষেপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগীতার গুরুত্ব তুলে ধরা হয়। জাহাজ নির্মাণে নিয়োজিত জনবলের দক্ষতা উন্নয়ন, গবেষনা ও উন্নয়নে সহায়তা প্রদান এবং রপ্তানিভিত্তিক জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগীতার বিষয়ে রাষ্ট্রদূতগণ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, রাষ্ট্রদূতগণ গ্রীণ শিপবিল্ডিং নিয়ে ডিইডব্লিউ লিঃ এর সাথে কাজ করার সুযোগ গ্রহণের বিষয়ে রাষ্ট্রদূতগণ ডিইডব্লিউ লিঃ ব্যবস্থাপনার সাথে আলোচনা করেন। ব্রীফিং শেষে রাষ্ট্রদূতগণ জাহাজ নির্মাণ শেড, স্লিপওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা ডিইডব্লিউ-এর জাহাজ নির্মাণ প্রত্রি্কয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ জনবলের কার্যক্রম প্রত্যক্ষ করেন।পরিদর্শন শেষে রাষ্ট্রদূতগণ ডিইডব্লিউ-এর সার্বিক কার্যক্রম ও জাহাজ নির্মাণ খাতের সক্ষমতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাহাজ নির্মাণসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন
← Back to News